প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০২ (সোমবার)
পুলেশর আইজির পদত্যাগের গুঞ্জন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

 

বার্তা সিলেট ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্যের সত্যতা দাবি করলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনও কর্মকর্তাই এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারব না। গত জানুয়ারিতেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।