প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১০ (সোমবার)
হবিগঞ্জে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

ছবি : সংগ্রীহিত

 

মীর দুলাল : হবিগঞ্জের যশের আব্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউনুছ মিয়া নামের এক ব্যাক্তিকে (৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়,গত শনিবার বিকালে ফুটবল খেলা নিয়ে যশের আব্দা গ্রামের আহমদ আলীর পুত্র জয় এর সাথে একই গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র বাক প্রতিবন্দ্বি স্বপন মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে জয় স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার (১৫ ফেব্রুয়ারী২৬) ইং সকাল ৯ ঘটিকায় যশের আব্দা গ্রামের বন্দের বাড়িতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।