বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বার্তা সিলেট ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারও স্থিতিশীল থাকবে। রমজান মাস ও পরবর্তী সময়ের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। সেই সঙ্গে পাইপলাইনেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন,তিনি এ বিষয়ে শুধু বক্তব্য দিতে চান না,বরং কাজের মাধ্যমে ফল দেখাতে চান।
স্বল্পোন্নতদেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পিছিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়ে বলেন,আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে দ্রুত সমন্বয় ও প্রয়োজনীয় যোগাযোগ করা হবে। প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিক চিঠি দিতে হবে.এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে। রপ্তানির নিম্নগতি প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদেশের রপ্তানিকাঠামো এখনো অত্যন্ত কেন্দ্রীভূত। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে একটি পণ্য থেকে। এই পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা হবে। নতুন বাজার সম্প্রসারণ ও বিনিয়োগে আগ্রহী বেসরকারি উদ্যোক্তাদের যথাযথ সহায়তা দেয়াই সরকারের অগ্রাধিকার হবে। বাণিজ্যমন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে হঠাৎ পরিবর্তনের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের ভুল করার সুযোগ খুবই সীমিত। নীতিগত ভুল বা দীর্ঘস্থায়ী বৈদেশিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই।
আইটি ল্যাব সলিউশন্স লি.