নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তা সিলেট ডেস্ক : সরকারি গাড়ি নয়,নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, চালক ও ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে। সেখান থেকে সেই গাড়িতেই সচিবালয়ে গেছেন। তিনি বলেন,যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৩/১৪টি গাড়ি ছিল, তা কমিয়ে ৪টি করা হয়েছে।’
তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে একটা জট সৃষ্টি হয়,ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই পাশে পোষাকধারী পুলিশের অবস্থানের যে বিধান তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন । সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করেন। দুই জায়গাই প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রথমদিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.