ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ০২:৪৮
ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় সম্পর্কে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ। এই সময়ে তিনি ফ্রান্সের রাজনীতি,ইতিহাস,ঐতিহ্য এবং সামাজিক নানা বিষয় নিয়ে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে আসছেন। পাশাপাশি তিনি ফ্রান্সের মূলধারার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার এই সক্রিয় অংশগ্রহণ ও কাজের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে ফরাসি মূলধারার কয়েকটি গণমাধ্যমে তাকে নিয়ে ফিচার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন,ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটি আমার জীবনের একটি স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত হয়ে থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন
