খেলাধুলা

মিরপুর ক্রিকেট ষ্টেডিয়ামে ব্যারিষ্টার জাইমা রহমান

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ০৫:৩৭

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের উদ্ধোধনী খেলা দেখতে মাঠে যান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানে এএক মাত্র কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত জাইমা রহমানকে বরণ করে নিতে মিরপুরে উপস্থিত ছিলেন,ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির কর্মকর্তারা।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে আজই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ।তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রথম ম‍্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন। তবে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।

খেলাধুলা থেকে আরো পড়ুন