ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ঈদকে সামনে রেখে সড়ক পথে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টোল আদায় হয়েছে। ইতোমধ্যে যমুনাসেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১৮ মার্চ) যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি টাকাও বেশি।প্রতি ঈদেই যমুনাসেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনাসেতু টোল আদায় বেড়ে গেছে। গত মঙ্গলবার ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি গাড়ি পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
পুর্ব পাড় থেকে ১ কোটি ৯৭ লাখ টাকা ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। যানজট না থাকলেও এলেঙ্গা থেকে যমুনাসেতু পর্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। মোটর বাইকের জন্য দুই পাড়ে ২টি করে পৃথক বুথ রয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
