ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ১৯৮০ অ্যাক্ট,যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেটিকে আমি আবার মডিফাই করে পার্লামেন্টে পাঠাচ্ছি। আজ শুক্রবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলা এবং রংপুর অঞ্চলের মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ড আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী বলেন,আর এখানে যাঁরা সাইবার ক্রাইম করবেন,আমি সকলের টেলিফোন নম্বর নিচ্ছি এবং সিঙ্গাপুরে আমার নিজস্ব সাইবার ক্রাইম স্পেশালিস্ট আছে,তাঁকে ঢাকায় আসতে হবে না, সিঙ্গাপুরেই আমি পাঠাচ্ছি। সাইবার ক্রাইম কে করে,আমি দেখব। শিক্ষামন্ত্রী আরও বলেন,আমি দেখতে চাই,আমরা সকলে যদি ঠিক থাকি, প্রশ্নপত্র কে বের করবে। আর আমরা সকলে যদি বেঠিক হয়ে যাই,তাহলে ইন্সট্রুমেন্ট (যন্ত্র) কিন্তু কথা বলবে। আমি ইন্সট্রুমেন্ট ব্যবহার করছি। আইনের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন,সংঘবদ্ধভাবে যারা প্রশ্নপত্র ফাঁস করে,তাদেরও এর (সংশোধিত আইন) আওতায় এনেছি। মন্ত্রী বলেন,আমরা যখন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনব,তখন সরকারই বলবে শিক্ষকদের সুবিধা বাড়িয়ে দাও। তখন মেধাবীরা শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করবে।
শিক্ষা থেকে আরো পড়ুন
