বাংলাদেশ

টুঙ্গীপাড়া থানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ,পুলিশের পলায়ন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০৮:২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ।

 

বার্তা সিলেট ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালানো। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। রাত ৮টা পর্যন্ত থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশ হামলাকারীদের ভয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ার মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন