সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাফল্য অব্যাহত,নবীগঞ্জের নাঈমার কৃতিত্ব
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ ০২:৪৫
অধ্যক্ষ লে. কর্নেল জাহিদ সারোয়ার আকন্দের নিকট থেকে ক্রেষ্ট গ্রহণ করছে কৃতি শিক্ষার্থী নাঈমা তালুকদার।
ষ্টাফ রিপোর্টার : সিলেটেরজালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী নাঈমা তালুকদার এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কলেজের মানবিক শাখা থেকে অংশ গ্রহণ করে জিপিএ-৫ (A+) নিয়ে উত্তীর্ণ হয়। ১১ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি,ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ জুলফিকার আলী,এএফডব্লিউসি,পিএসসি। স্বাগত বক্তব্য দেন,অধ্যক্ষ লে. কর্নেল জাহিদ সারোয়ার আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ছিলেন,সহকারী অধ্যাপক এম ফজলে এলাহী, সার্বিক তত্ত্বাবধায়নে নিয়োজিত ছিলেন,উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমিন আক্তার। একাধিকবার দেশের সেরা এবং টপটেন স্কুল এন্ড কলেজ হিসেবে পরিচত ওই প্রতিষ্ঠান ২০২৬ সালেও অবদ্য কৃতিত্ব দেখিয়েছে।
কলেজ সূত্র জানায়,এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ বছর ৪৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৬২ জন জিপিএ-৫ (A+) নিয়ে উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ জুলফিকার আলী বলেন,শৃংখলা আর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে সাফল্য অবধারিত। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের পরবর্তী প্রতিটি ধাপে সততা,কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্যে শিক্ষক,অভিভাবকদের অসামান্য ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফল। তিনি জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানান। উল্লেখ্য,কলেজের কৃতি শিক্ষার্থী নাঈমা তালুকদার নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার এম এ বাছিতের দ্বিতীয় কন্যা। সে উপজেলার বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৪.৭৯ নিয়ে উত্তীর্ণ হয়। নাঈমা তার স্বপ্নের প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের সেবা করতে চায়।
সিলেট থেকে আরো পড়ুন
