সিলেট

হবিগঞ্জের জেলা প্রশাসক গোপালগঞ্জে বদলী,নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ০৪:৪২

নবাগত জেলা প্রশাসক মন্ত্রি পরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজেষ্ট্রিট ড.জি.এম.সরফরাজকে গোপালগঞ্জ জেলায় বদলী করা হয়েছে। নবাগত জেলা প্রশাসক হিসেবে মন্ত্রি পরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব মোঃ বরমান স্বাক্ষরিত আদেশে এই নিদের্শনা জারী করা হয়।  জনস্বার্থে ওই আদেশ অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবিরকে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

সিলেট থেকে আরো পড়ুন