সিলেট

নবীগঞ্জের কালাভরপুর গ্রামে অভিযান,পাকা দালান ভাঙ্গার সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ০৪:০১

পুলিশের অভিযানে পাকা দালান ভাঙ্গার সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার।

 

ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে দুই গ্রুপের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এসময় পুরুষ শুণ্য গ্রামে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দালান ঘর ভাংচুরের কাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। বিগত দুই বছর ধরে ওই গ্রামে মসজিদের মোতাওয়াল্লী নিয়ে তুচ্ছ ঘটনার জের হিসেবে হামলা,পাল্টা হামলায় শতাধিক লোকজন আহত হয়। আওয়ামীলীগ নেতা সালামত খাঁনের বাহিনী কর্তৃক যুবলীগ নেতা আলমগীর বাহিনীর ১৫-২০ বাড়িঘর ভাংচুর,অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বিদ্যামান দুই গ্রুপের মধ্যে পরিস্পর বিরোধী প্রায় একডজন মামলা ছাড়াও একাধিকবার মুখোমুখী সংঘর্ষ হয়েছে। গ্রাম থেকে বিতাড়িত আলমগীর ও তার লোকজন সম্প্রতি গ্রামে প্রবেশ করলে আবারো দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়,উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে সংঘাত সংঘর্ষে প্রতিপক্ষ লোকজনের ১৫-২০ বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। প্রায় দুই বছর গ্রাম ছাড়া আলমগীরের লোকজন সম্প্রতি গ্রামে প্রবেশ করে। সংঘাত নিরসনে উপজেলা আইন শৃংখলা কমিটির বৈঠকে ৭ দফা রেজুলেশন হলেও সালামত বাহিনী সমাধানে সম্মত না হওয়ায় শান্তি শৃংখলার উদ্যোগ ব্যার্থ হয়। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য ড.রেজা কিবরিয়া সরেজমিন গিয়েও সালামত বাহিনীকে নিবৃত করতে ব্যর্থ হন। প্রবাসী যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য বাবুল চৌধুরীর কারনেই স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,উপজেলা ও পুলিশ প্রশাসনের শান্তি শৃংখলায় নেয়া উদ্যোগ ব্যর্থ হয়। প্রতিপক্ষের ৭-৮টি পাকা বাড়িঘর ভাঙচুরের তাণ্ডব দেখে হতবাক হন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। আইনশৃঙ্খলার চরম অবনতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ,আওয়ামী লীগ নেতা ছালামত খান ও যুবলীগ নেতা দুলাল,বদরুল ও হাদীর নেতৃত্বে ঘোষণা দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হয়। প্রশাসনকে চ্যালেঞ্জ করেই চলছে,হামলা,পাল্টা হামলা। এ নিয়ে থানার ওসি মোঃ আবুল হোসেন বলেন,গ্রামের দাঙ্গাবাজদের পাশাপাশি নেপথ্যের নায়কদের চিহিৃত করা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সার্বিক বিষয়ে প্রশাসনের নজরদারী অব্যাহত রয়েছে।  

সিলেট থেকে আরো পড়ুন