৭ নং করগাঁও ইউনিয়নের টুকের বাজারে প্রবাসীরা গণ সংযোগ করেন।
ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার ৭ নং করগাঁও ইউনিয়নের টুকের বাজারে প্রবাসীরা গণ সংযোগ করেন। শুক্রবার বিকেলে গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে নির্বাচনী জনপদের উন্নয়নে এগিয়ে আসার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। গণসংযোগকালে প্রবাসীদের সাথে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী। প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রহমান,জুয়েল চৌধুরি, যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর আহম্মেদ, যুক্তরাজ্য প্রবাসী শামীম ঘুরী,সোলেমান আহম্মেদ, আব্দুল মোমিন চৌধুরি,রাসেল চৌধুরী প্রমূখ। এসময় প্রবাসীদের স্বাগত জানিয়ে গণসংযোগে অংশ গ্রহণ করেন ৭ নং করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন শান্তিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,এবারই প্রথম উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঝাকে ঝাকে প্রবাসীরা দেশে এসেছেন। এসব প্রবাসীরা বিদেশ গমনের পূর্বে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে লড়ছেন,ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী (রিক্সা),বৃহত্তর সুন্নী জোট ইসলামী ফ্রন্টের মুফতি বদরুজ রেজা সেলিম (চেয়ার) গণফ্রন্ট (জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমদ (মোটর গাড়ী)।মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচনী এলাকায় ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
সিলেট থেকে আরো পড়ুন
