বাড়ি সংস্কারের জন্য নিয়ে আসা বালু বোঝাই ট্রাকে হামলা,ভাংচুর ও লোপাট।
স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের ষাট কাহন গ্রামে বাড়ি সংস্কারের জন্য নিয়ে আসা বালু বোঝাই ট্রাকে হামলা,ভাংচুর ও লোপাটের ঘটনা ঘটেছে। এসময় নবীগঞ্জ-শেরপুর সড়কের কুর্শি নামক স্থানে ট্রাক দিয়ে শ্রমিকরা সড়ক আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংক্রান্ত একটি ভিডিও ক্লিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এঘটা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের সরকার বাড়ির বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন ও স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিবির নবীগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির চৌধুরী সুমন তাদের বাড়িতে সংষ্কার কাজের জন্য বালু নিয়ে আসেন। এসময় বালুবোঝাই তিনটি ট্রাকের মধ্যে একটি ট্রাক তাদের বাড়ির গেইটের সামনে আসা মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা আওয়ামী লীগ নেতা হারুন মিয়া ও সদ্য জেল ফেরত ইউপি স্বেচ্ছাসেবক লীগের যূগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিকের নেতৃত্বে ট্রাক ও চালকের উপর হামলা ও লোপাটের ঘটনা ঘটে। এসময় ট্রাক চালকের চিৎকার শুনে সাংবাদিক মামুন ও তার পরিবারের আত্মীয় স্বজন ঘটনাস্থলে আসলে তাদের উপর ও হামলা করে দুর্বৃত্তরা । এতে কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত কালাম মিয়া (৫০) ও সিরাজুল ইসলাম চৌধুরী সুমন (৩৫) নামের ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ অপর আহত নিপু মিয়া (২৬),কুরুশ মিয়া ( ৬০),সাব্বির মিয়া (৪৫), রিপন মিয়া (২৮),জুনু মিয়া (২৬) সহ বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷ স্থানীয়রা জানান,সাংবাদিক পরিবারের বাড়িতে বসত ঘরের সংস্কার কাজের জন্য আনা বালু বোঝাই ট্রাক ঢাকা (মেট্রো ড- ১২-৬৮৩৭) বাড়ীর প্রবেশদ্বারের ক্লিনিকের সামনে আসামাত্র হামলা চালিয়ে ট্রাকটি ভাংচুর করে চালকের নিকট থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ব্যাক্তিগত সংঘাতের জেরে ট্রাক ভাংচুর,লোপাট ও চালকের উপর হামলার ঘটনায় ট্রাক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে আইনী প্রক্রিয়ার খবর পাওয়া গেছে। এরিপোর্ট লিখার সময় ক্ষতিগ্রস্থ ট্রাকটি সড়কেই পড়ে থাকতে দেখাগেছে। এনিয়ে ট্রাক শ্রমিকরা বলেন,দৃর্বৃত্তদের হামলায় ট্রাকের লোকিয় গ্লাস ভাংচুর,চাকা কেটে দেয়া,চালককে মারধর ও টাকা লোপাটের উপযুক্ত বিচার না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন
