আন্তর্জাতিক

ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৩০ শতাংশেরও বেশি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ০৯:২৪

ছবি : সংগ্রীহিত

 

 

বার্তা সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর, পাল্টা জবাব দিতে দিচ্ছে ইরান। গত কয়েক দিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবে। চলমান এই পরিস্থিতিতে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।    সূত্র : আল-জাজিরা

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন