রাজনীতি

দেশের মানুষ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ০২:৫০

ছবি : সংগ্রীহিত

 

 

বার্তা সিলেট ডেস্ক : আজ আনুষ্ঠানিক ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। অধিবেশনের সূচনাতে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন। পরে স্পিকার ও ডিপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য দেন নব-নির্বাচিত স্পিকার মেজর (অব) হাফিজুদ্দিন আহমেদ। স্পিকারের পর বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দেয়া প্রথম বক্তব্যে তিনি বলেন,দেশের মানুষ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। আজ থেকে আপনারা আর কোনো দলের নন। এই মহান জাতীয় সংসদের স্পিকার,আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরপর নব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান সংসদ নেতা ও বিরোধী দলের নেতা। এরপর বক্তব্য দেন, জামায়াত আমীর ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পিকারের উদ্দেশ্য বলেন,আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন সেটা ১৮ কোটি মানুষের উপর ইনসাফ করা হবে,আমরা সেটাই চাই। ২০ মিনিট বিরতির পর পুনরায় শুরু হয় সংসদ অধিবেশন। বক্তব্য রাখেন  স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।  নিয়ম অনুযায়ী দল থেকে পদত্যাগ করেন তিনি। স্পিকার তার বক্তব্যে বলেন, সবার আগে বাংলাদেশ,এটাই হোক আমাদের মূলমন্ত্র।  

রাজনীতি থেকে আরো পড়ুন