ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দু’টির উৎপাদন বন্ধ থাকার কথা নিশ্চিত করেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মো: আব্দুল মজিদ। বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিটে উৎপাদনে সচল রয়েছে। দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়ায় গ্রিডে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।নির্বাহী পরিচালক জানান,ইউনিট দু’টি চালুর জন্য কারিগরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি এক ঘণ্টার মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি চালু করতে কমপক্ষে তিনদিন সময় লাগতে পারে।
জাতীয় থেকে আরো পড়ুন
