বিনোদন

সংসারের জন্য অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ০৩:৫১

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশু শিল্পী থেকে তারকা নায়িকা চলচ্চিত্র ক্যারিয়ার যখন মধ্যগগনে তখনই অনেকটা ‌দুঃসংবাদ’দিলেন নায়িকা। জানালেন,বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগ দিতে চান তিনি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবন ও ক্যারিয়ার প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন পূজা। 

তিনি বলেন,সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে,সেক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবার আগে। পূজা আরও যোগ করেন,সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।

বিনোদন থেকে আরো পড়ুন