বাংলাদেশ

রামাদ্বান ও ঈদের আনন্দ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ ০৯:৫০

ছবি : সংগ্রীহিত

 

ষ্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রামাদ্বান ও ঈদের আনন্দ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার টানা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের সব প্রতিষ্ঠান। প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরপর দুদিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রামাদ্বান ও ঈদের ছুটি শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এবং সেখানে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়।

ওদিকে,গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল,শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন