ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : চলমান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির জন্য ইরানের তরফে পাঁচটি শর্তের কথা জানিয়েছে হিব্রু ভাষার প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যম। গত ২৮ ফেব্রুয়ারির থেকে এই সংঘাত চলছে।চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই কঠোর শর্তগুলো সামনে এনেছে। প্রতিবেদন অনুযায়ী,ইরান যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা চায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালীতে এমন একটি নতুন ব্যবস্থার দাবি জানিয়েছে,যার ফলে ওই কৌশলগত জলপথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধের দাবি তুলেছে। একই সঙ্গে যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ,বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তি বা সাংবাদিকদের হস্তান্তর করা উচিত অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
