হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর থেকে ১০টি ড্রাম ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ।
মীর দুলাল : হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় খোয়াই নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর (২৭ মার্চ ২০২৬) রাতে শহরতলীর রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় দুর্বৃত্তরা খোয়াই নদী থেকে মাটি তুলে ১০টি ড্রাম ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ড্রাম ট্রাক আটক করেন। এসময় রিচি গ্রামের মাটি উত্তোলনকারী মিজান নামে এক ব্যাক্তি আটক ট্রাক ছাড়িয়ে নিতে জোর প্রচেষ্টা চালান।
স্থানীয় সুত্র জানায়,চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছুলে কৌশলে মিজান সটকে পড়েন। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের বেলা নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ,তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ড্রাম ট্রাক গুলি আটক এর বিষয় টির সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখনো পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান,জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সিলেট থেকে আরো পড়ুন
