সিলেট

মৌলভীবাজারের কমলগঞ্জে মজুত করা ডিজেল জব্দ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ০৬:১৩

কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল।

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত ডিজেল জব্দ করে। প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ,উপজেলার চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে হিরন মিয়া ও তার পুত্র জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন,অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। এছাড়াও মজুতদারের বিরোদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন