ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : এখন থেকে সকল স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’সংশোধন করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।শনিবার (১১ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। সংশোধনীতে বলা হয়েছে,আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রণয়ন ও ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত হতো। এখন তার পরিবর্তে ২৫ দিন আগে চূড়ান্ত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন,সিটি করপোরেশন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিনের বিষয়টি ছিল। তাই জেলা পরিষদ ও উপজেলা পরিষদেও একই রকম নীতিমালা করা হয়েছে। ওদিকে,নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষের জন্য একটি এবং প্রতি ৫০০ নারীর জন্য একটি বুথ রাখার বিষয় আনা হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউপি ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। ইতিমধ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাস দ্রুত সম্পন্ন করতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠানের প্রথম সভা কবে হয়েছে তাও জানাতে বলেছে সংস্থাটি। বর্তমানে ইউপি ব্যতিত অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
