ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ রবিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা,রাজশাহী,কুমিল্লা,যশোর,সিলেট,বরিশাল,দিনাজপুর,ময়মনসিংহ আওতাধীন সব জেলার পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে এসব পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে। গতকাল চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। এদিকে রবিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর পর থেকেই ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
