সেপ্টেম্বর থেকে স্থানীয় নির্বাচন : সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ০০:৪৫
বার্তা সিলেট ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন আইনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে লাভজনক কোনো প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করতে না পারা,ঋণখেলাপিদের ভোটে সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইনে বেশ কিছু সুপারিশ রেখেছে ইসি।মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশনসচিব আখতার আহমেদ।বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান,আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি।
ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।নির্বাচন কমিশন জানায়,সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
