সিলেট

নবীগঞ্জে ড.রেজা কিবরিয়া,উৎসবের আমেজে দু’দিনব্যাপী কর্মসূচী

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:০০

নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদি ড.রেজা কিবরিয়া।

 

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদি ড.রেজা কিবরিয়া। বৈশাখী আমেজে দু’দিনব্যাপী সিরিজ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। ক্লান্তিহীন সফরসূচীর সমন্বয় করে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি। পূর্বনির্ধারিত কর্মসূচী ছাড়াও নির্বাচনী এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় করেন তিনি। এতে উৎফুল্ল নির্বাচনী এলাকার সাধারন মানুষ। কর্সূচীতে ছিল,নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বৈশাখী শোভাযাত্রা,আনন্দ নিকেতনের বৈশাখী উৎসব,লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন,পূর্ব জাহিদপুর বে-সরকারী বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন,আউশকান্দি বাজার প্লাটিনাম আইটির উদ্ধোধন,উপজেলা পরিষদের সম্মুখে সড়কের নির্মাণ কাজের উদ্ধোধন,পৌর এলাকার গন্ধা রাস্তার উদ্ধোধন,শহরের গাজীর টেকের সৌন্দর্য বর্ধনের ভিত্তি প্রস্তর স্থাপন,দুর্গাপুর,উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্ধোধন,উপজেলায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ,দৌলতপুর দাখিল মাদ্রাসায় বিশিষ্ট সমাজসেবক শাহ মোস্তাকিম আলীর দেয়া নগদ অর্থ বিতরণ,খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবনের উদ্ধোধন,বাহুবল উপজেলার পুটিজুরি বাগানে সিবিএ নেতাদের সাথে মতবিনিময়,বাহুবল উপজেলায় কৃষকদের মধ্যে সার ও ধানের বীজ বিতরণ,উপজেলা বিএনপি নেতাদের সাথে মতবিনিয় ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সংসদ সদস্য ড.রেজা কিবরিয়ার সাথে অনুষ্ঠান সূচীতে অংশ গ্রহণ করেন,মিসেস সিমি কিবরিয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা,সিলেট মহানগর বিএনপি নেতা এডেভোকেট আবুল ফজল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিদুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক সাহিদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজিত কর্মসূচীতে অংশ নিয়ে ড.রেজা কিবরিয়া বলেন,সাধারন মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি ভুলে যাইনি। সাধারন মানুষ ষড়ন্ত্র মোকাবেলা করে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব। কোন অনিয়ম দুর্নীতি আর দখবাজী সহ্য করা হবেনা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ’’সবার আগে বাংলাশে’’ শ্লোগানকে বাস্তবায়নে সকল মতবেদ ভূলে গিয়ে কাজ করার আহবান জানান।

 

 

সিলেট থেকে আরো পড়ুন