ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : জার্মানীতে পলাতক ইরানী নেতা প্রয়াত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি এবার জার্মানি সফরকালে নাজেহাল হয়েছে। সম্প্রতি ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করায় ক্ষুব্ধ এক ব্যক্তি তার গায়ে লাল রঙের মতো তরল কিছু একটা ছুঁড়ে মারেন। অবশ্য ওই ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে,বৃহস্পতিবার (২৩এপ্রিল) বার্লিনে ওই ঘটনাটি ঘটে। তবে এতে আহত বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি রেজা পাহলভি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক ওই সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি ছুঁড়ে দেন। সেটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে। পুলিশ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। এর আগে সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পাহলভি। তিনি এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন,বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
