সিলেট

সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে নিহত

প্রকাশ: ২২ মে ২০২৬ ০৯:০০

ছবি : সংগ্রীহিত

 

মীর দুলাল :  সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাত ১২টা ১০ মিনিটে কোতোয়ালি মডেল থানার অদূরে সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্রগ্রামে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কোতোয়ালি থানায় যাওয়ার পথে থানার অদূরে সুরমা নদীর তীরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো: মনজুরুল আলম বলেন, ‘দুপুরে ক্বিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। তাদের দেখামাত্র ধাওয়া করে পুলিশ। ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন র‌্যাব সদস্য ইমন। এ সময় তিনি মাদককারবারি বাপ্পীকে ঝাঁপটে ধরলে সে র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।

তিনি আরো বলেন‘ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তার উপর হামলাকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,ওই র‍্যাব সদস্যের বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন,দুর্বৃত্তদের ছুরিকাঘাতে র‍্যাব সদস্য ইমন খুন হয়েছেন। এই ঘটনায় বাপ্পী নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন