সাবেক মেম্বার মিজান গণধর্ষণ মামলায় গ্রেপ্তার।
মীর দুলাল : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিজান গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর অভিযানে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২৬) বিকেল ৫টায় র্যাবের বিশেষ অভিযানে তাকে মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সুত্র জানায়,মিজানের বিরুদ্ধে চুনারুঘাট,শ্রীমঙ্গল ও বাহুবল থানাসহ বিভিন্ন থানায় হত্যা,সন্ত্রাস,চাঁদাবাজি এবং নারী নির্যাতনসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এছাড়াও এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মিজানসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়।পরবর্তীতে হবিগঞ্জ আদালত অভিযোগ গ্রহণ করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান,মিজান বর্তমানে চুনারুঘাট থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন
