ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ভূয়া ফটোকার্ড নিয়ে বিতর্কের অবসান হয়েছে। মাজারকান্ড নিয়ে সদ্য বিদায়ী ডিসি সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে গত দু’দিন ধরে প্রধানমন্ত্রীর নির্দেশে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে ফের সিলেটে বহালের গুঞ্জনের অবসান হয়েছে।
অপরদিকে,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। রবিবার এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। আলোচিত এই জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
