নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এতে জনগুরুত্বপূর্ণ একাধিক ঘটনা নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। সভা সূত্র জানায়,আইন শৃংখলা কমিটির বৈঠকের শুরুতেই উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে হামলা,মামলা-পাল্টা মামলা,বাড়িঘর ভাঙচুরের ঘটনা অদৃশ্য কারণে সমাধানে বিঘ্নতার নেপথ্যের উৎস খতিয়ে দেখা এবং বিদ্যমান বিরোধ নিরসনে প্রতিবন্ধকতা তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। ইতিপূর্বে কয়েকদফা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্তকে অবমূল্যায়ন নিয়ে সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চালন হয়। এক পর্যায়ে উপজেলা নির্বাহি অফিসারকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আগামী ৮ জুলাইয়ের মধ্যে বিদ্যমান বিরোধীয় পক্ষকে নিয়ে নবীগঞ্জ থানার ওসির সমন্বয়ে এক বৈঠক আহবান করা হয়েছে।
এতে সার্বিক বিষয় সমাধানে কারও পক্ষ থেকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে কঠোর আইনানোগ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও নবীগঞ্জ শহরের যানজট নিরসনে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে চলাচলকারী বাসগুলোকে নির্ধারিত স্ট্যান্ডে স্থানান্তর,শহরের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ এবং যানজট নিরসনে সকলের সমন্বিত উদ্যোগে ঐকমত্য,বিদ্যুতের ঘনঘন লোডশেডিং,চুরি ও ডাকাতি রোধকল্পে পুলিশের বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা নিয়ে ঐকমত্য হয়।
আইনশৃঙ্খলা কমিটিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সমাজসেবী সিমি কিবরিয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম,উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়া,সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ,গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেন জীবন,নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এসআর চৌধুরী সেলিম, এমপি মনোনীত প্রতিনিধি সাংবাদিক এম এ বাছিত,আব্দুল আলীম ইয়াছিনী,এমদাদুল ইসলাম, জালাল আহমদ প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন
