সিলেট

নবীগঞ্জে ইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ইউএনওর ম্যাজিক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ১১:১৫

ছবি : সংগ্রীহিত

 

স্টাফ রিপোর্টার : রাত পোহালেই এইচএসসি পরীক্ষা।পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এক ব্যাতিক্রমী ম্যাজিক দেখালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। পরীক্ষার্থীদের বাসায় কলম,খাতা,টেবিল ল্যাম্প ও ফল নিয়ে রাতের আধারে হাজির হয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি। ইউএনও এ সময় পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে খোজখবর নেন। ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য পরামর্শ দেন। ভালোভাবে রিভিশন দিয়ে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যও বলেন। পরীক্ষার্থীরা উপহার পেয়ে আবেগে আপ্লুত। তাদের বিশ্বাসই হচ্ছে না ইউএনও স্যার তাদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোজ নিবেন,তাদেরকে উপহার দিবেন। একজন শিক্ষার্থী জানান,ইউএনও স্যারের এ অনুপ্রেরণা তাদের সারা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। একজন অভিভাবক বলেন,এটা তাদের পরম পাওয়া। একজন খেটে-খাওয়া গরীবের মেয়ে পরীক্ষা দিবে আর তাকে উপজেলার সর্বোচ্চ কর্তা এসে অনুপ্রেরণা দিবেন এটা তাদের বিশ্বাস হচ্ছে না। আমার মেয়ে যেন বড় হয়ে এমন একজন মানুষ হয় সেই দোয়া করি। ব্যতিক্রমী  ওই উদ্যোগে সারা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা কাজ করছে। সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা এটিকে সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের আশা জাগানিয়া উদ্যোগ তাদেরকে আশান্বিত করে। এটা ছাত্রদের মনোবল বৃদ্ধি করবে।

সিলেট থেকে আরো পড়ুন