সিলেট

নবীগঞ্জে দুই কর্মকর্তা ও এক শিক্ষিকার সংবর্ধনা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ০৪:১৮

সরকারী দুই কর্মকর্তা ও শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা

 

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে একই সাথে সরকারী দুই কর্মকর্তা এবং একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে উপজেলার অফিসার্স ক্লাব। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি এবং শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) রাহেলা খানমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। উপজেলা পজিব পঃ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবাগত কৃষি অফিসার আরফিন শুভ,উপজেলা সিনিয়র মংস্য অফিসার আসাদ উল্লাহ,উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার সেলিম হায়দার,পল্লী বিদুৎ কর্মকর্তা আসাদুজ্জামান খান অনু,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,উপজেলার উপ কৃষি কমকর্তা মেহেদী হাসান,প্রাণী সম্পদ অফিসের ডাঃ আশিক মিয়া ও ফরহাদ আহমেদ,গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

 

সিলেট থেকে আরো পড়ুন