সিলেট

নবীগঞ্জ শহরে অবৈধ যানবাহন পার্কিং ও ফুটপাত উচ্ছেদে বিশেষ অভিযান

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১০:১৫

নবীগঞ্জ শহরের যানজট নিরসনে ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায় সেতৃত্বে পরিচালিত অভিযান।

 দীর্ঘ দুই মাস বিরতির পর অবশেষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ যানবাহন পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।এসময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নগদ ২০ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায় জানান,শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ​অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মচারী বৃন্দ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।

সিলেট থেকে আরো পড়ুন