নবীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ মভা
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ০৫:২৮
পৌর বিএনপির যুগ্ম আহবায় নুরুল আমিনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায় নুরুল আমিনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় শহরের থানা পয়েন্ট আজমত উল্লাহ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছনী। মানববন্ধনে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়,বিএনপি নেতা লুৎফুর রহমান মাখন,সোয়াদ চৌধুরী জুয়েল,ভজন সরকার,মহিবুর রহমান,আব্দুল হক,হোসাইন আহমদ,আজমল হোসেন,নুর হোসেন,ইছমত মেম্বার,মহিলা বিএনপির নেত্রী শ্যামেলা বেগম,সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম,করিরুন বেগম,নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন,আল-আমিন আহমদ,শাহিন তালুকদার সদস্য জাকির হোসাইন,সিটি সোহেল,আলমগীর খান,শ্রমিকদল নেতা,জালাল আহমদ,রাজ্জাক মিয়া,ছাত্রদল নেতা মিটন আহমেদ,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রেদোয়ান আহমদ,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান ফেরেদৗস অনিক,সামিউজ্জামান শ্যামল,সফিকুল রহমান,শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন,জুলাই আন্দোলনে সরব ও ত্যাগী নেতা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের উপর মিথ্যা মামলা খুবই দুঃখজনক। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলার ঘটনায় অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল মিয়াকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। এছাড়াও সুষ্ট তদন্তের ভিত্তিতে বিএনপি নেতা নুরুল আমিনকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। উল্লেখ্য,শহরের উপজেলা সড়কে অবস্থিত একটি বভন নিয়ে স্বাম/স্ত্রীর বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনকে জড়িয়ে অপ-প্রচার তৈরী হয়। এনিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদারের সাথে বিএনপি নেতা নুরুল আমিনের মতানৈক্য দেখা দেয়। এঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন ও নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সমন্বয়ে প্রেসক্লাব কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ও আপোষ প্রক্রিয়ার ঘটনা পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়। আলোচনায় বিদ্যমান স্বামী/স্ত্রীর বিরোধে নুরুল আমিন জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায় নুরুল আমিনকে জড়িত করে থানায় দেয়া অভিযোগ নিয়ে দুঃখ প্রকাশ এবং বিদ্যমান বিরোধ নিস্পত্তিতে ঐক্যমতের মধ্যে আলোচিত ওই মামলা নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। এঘটনাকে তৃতীয় পক্ষের ইন্ধন হিসেবে অভিহিত করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সিলেট থেকে আরো পড়ুন
