সুনামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা।
সুনাগঞ্জ প্রতিনিধি : আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে সুনামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন
