সিলেট

হবিগঞ্জ-১ সিমি ম্যাজিকে জমে উঠেছে ভোটের আড্ডা

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১২:১৭

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার সহধর্মিনী সিমি কিবরিয়া।

 

ষ্টাফ রিপোর্টার : ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।কনকনে শীতে জমে উঠেছে গণসংযোগ।ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নিয়ে একাট্রা বিএনপি। এর মধ্যে ইতিহাস তৈরী করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার সহধর্মিনী সিমি কিবরিয়া। নির্বাচনী জনপদ চষে বেড়াচ্ছেন তিনি। চালাচ্ছেন নির্ঘুম গণসংযোগ। গভীর রাতে কল দিলেও সারা দিচ্ছেন । এযেন এক নতুন ইতিহাস। ইতিপূর্বে কোন নারীকে এভাবে কখনও সরব দেখা যায়নি। প্রয়াত শশুর এএসএম কিবরিয়া এবং স্বামী ড.রেজার উন্নয়নের রোড ম্যাপ নিয়ে প্রতিটি মুহুর্ত সরব তিনি। সাইবার বোলিং ,নারীর প্রতিকূলতা কোন কিছুই দমাতে পারেনি তাকে।যেখানেই যাচ্ছেন,তৈরী হচ্ছে গণজোয়াড়।তার পেছনেই ছুটে চলছে মিডিয়া। অবলিলায় সামলাচ্ছেন সব কিছু। নবীগঞ্জ ও বাহুবল প্রেসক্লাবে করেছেন মতবিনিময়। হাসি মুখে প্রশ্নের জবাব দিচ্ছেন। হতবাক সবাই।বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার (ঘোড়া) প্রতীক এবং ১০ দলীয় জোটের (রিকশা) প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিমি ম্যাজিকে কুপোকাত।হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ার পরপরই মাঠে নামেন তার স্ত্রী সিমি কিবরিয়া। গৃহবধূ থেকে মাত্র কয়েক দিনেই রাজনীতির মাঠে চমক দেখান তিনি। ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তর,চা বাগান সবখানেই। বিএনপি ও স্থানীয় সূত্র জানায়,হবিগঞ্জ জেলার অন্যতম বিদ্যুৎ,গ্যাস ও খনিজ সমৃদ্ধ নির্বাচনী এলাকা থেকেই ভোটের উৎসব শুরু হয়। ওই আসন থেকে জামায়াত প্রার্থী এডভোকেট শাহজাহান আলী মনোনয়ণ প্রত্যাহারের পর ড.রেজার বিজয় ছিল নিশ্চিত। এরই মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ  সুজাত মিয়া। শেষ মুহুর্তে এসে নির্বাচনে থেকে যান।ফলশ্রুতিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ তাকে বি্এনপি থেকে বহিস্কার করা হয়। এনিয়ে শেখ সুজাত মিয়া বলেন,যথা সময়ে ড.রেজা আমার সাথে দেখা না করায় নির্বাচন করতে হয়েছে।বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। সিমি কিবরিয়ার তৎপরতা নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন,এএসএম কিবরিয়া সফল অর্থমন্ত্রীও ছিলেন। এটি একটি রাজনৈতিক পরিবার। এ পরিবারেরই বধূ সিমি কিবরিয়া। সুতরাং রাজনীতি তিনি দেখছেন। নিজেও শিক্ষিত নারী। সে জন্য রাজনীতি শিখতে তার কোনো বেগ পেতে হয়নি। উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি বলেন,গণসংযোগে সিমি কিবরিয়া নারী পুরুষ নির্বিশেষে প্রভাব তৈরী করেছেন। তরুন থেকে শুরু করে মধ্যবয়সী এমনকি বয়স্ক ভোটারদের সহজেই আপন করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন। এক মুহুর্তের জন্যও বিরক্ত বোধ করেননি।উল্লেখ্য,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে লড়ছেন,ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী (রিক্সা),বৃহত্তর সুন্নী জোট ইসলামী ফ্রন্টের মুফতি বদরুজ রেজা সেলিম (চেয়ার) গণফ্রন্ট (জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমদ (মোটর গাড়ী)।মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচনী এলাকায় ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

সিলেট থেকে আরো পড়ুন