আন্তর্জাতিক

মার্কিন হা’মলা,দেশজুড়ে সতর্কতা : হরমুজ প্রণালিতে ইরানি মহড়া 

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৪২

হুমকি মোকাবেলায় চুড়ান্ত প্রস্তুতি  ‍শুরু করেছে ইরান। 

 

বার্তা সিলেট ডেস্ক :  মার্কিন হা’মলার মোকাবেলায় দেশজুড়ে সতর্কতা জারী করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অতর্কিত হামলা চালানোর হুমকি মোকাবেলায় চুড়ান্ত প্রস্তুতি  ‍শুরু করেছে ইরান। মিডিয়ার খবরে বলা হয়েছে,রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন নৌবাহিনী হরমুজ প্রণালিতে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে। তেহরানের এমন পদক্ষেপে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরীর সঙ্গী তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দেয়। গত সপ্তাহে এসব বহর ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে।

এমন থমথমে আবহেহরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটলো ইরান। তেহরান শনিবার রাতে ঘোষণা দিয়ে,রবি ও সোমবার হরমুজ প্রণালিতে ‘লাইভ ফায়ার ড্রিল’ (সরাসরি গোলাবর্ষণ মহড়া) চালানো হবে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে,ইরানের নজর হরমুজে থাকার প্রধান কারণ হলো,এটি এমন এক সংকীর্ণ জলপথ,যেখানে সামান্য অস্থিরতায় বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপথ পরিবহণ ব্যবস্থায় আঘাত হানতে পারে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের পথে হাঁটতে খামেনির দেশ। 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন