বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ০৭:১৩

 

বার্তা সিলেট ডেস্ক :  ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয় বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন