সিলেট

সুনামগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ শতাধিক নেতাকর্মী

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৫৫

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান।

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের হাতে ফুল দিয়ে বিএনপির সমর্থক দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। শিশির মনির মিডিয়া সেল থেকে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যোগদানের একটা ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করা হয়েছে। শিশির মনির মিডিয়া সেল থেকে দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় দিরাই পৌর শহরে শিশির মনিরের বাসায় এসে দিরাই উপজেলার রাজানগর ও সরমঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে যোগদান করেন।

এর মধ্যে রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শাহিদ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন। ওদিকে,সকাল ১০টায় উপজেলার সরমঙ্গল ইউনিয়ন নাচনী গ্রামের বিএনপি নেতা ইলিয়াস মিয়া,বাবুল মিয়া,ফখর উদ্দিন, দিলকিছ মিয়া,সোনাই মিয়া,নজর মিয়া, এমরান হোসেন,জামির উদ্দিন এবং জাহাঙ্গির মিয়ার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী ধানের শীষ থেকে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দিয়ে শিশির মনিরের হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।  এ সময় এডভোকেট শিশির মনির সবাইকে স্বাগত জানিয়ে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিলেট থেকে আরো পড়ুন