পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই : স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৩২
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তা সিলেট ডেস্ক : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। সম্প্রতি সিটি করপোরেশনগুলোয় রাজনৈতিক প্রশাসক নিয়োগে সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।
বাকি ১১টিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয়। এ ছাড়া অনেক জনপ্রতিনিধি পালিয়ে যান। এর ফলে প্রসাশনে শূন্যতা তৈরি হওয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের সিটি করপোরেশনগুলোয় প্রশাসক হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত এসেছিল বিশেষ পরিস্থিতিতে; কিন্তু সেই সাময়িক ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
