সিলেট

হবিগঞ্জে মুহিবুর রহমান হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ০৭:০৬

মুহিবুর রহমান হত্যাকান্ডের মূল আসামী ফজল গ্রেফতার।

 

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আলোচিত (কুলেস) মুহিবুর রহমান হত্যাকান্ডের মূল আসামী ফজলকে গ্রেফতার করেছে হবিগঞ্জ পিবিআই। ধৃত আসামী গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পিবিআই সূত্র জানায়,হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আলোচিত মুহিবুর রহমান (২৫) হত্যাজনিত মামলার মূল আসামী মোঃ ফজল মিয়াকে (২৭) ঢাকার আব্দুল্লাহপুর থেকে প্রায় ০৩ বছর পর গতকাল (১ মার্চ) গ্রেফতার করে মামলার রহস্য উদঘাটন করে পিবিআই পুলিশ । ২০২৩ সালের ২৬ জুন রাত ৮ ঘটিকায় নিজ বাড়ী হইতে গান শোনার কথা বলিয়া বের হয়। রাতে বাড়ীতে না ফিরলে মামলার বাদী আতর আলীসহ পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করিলে সেটা বন্ধ পাওয়া যায়। ওই বছরের ২৭ জুন ১টায়  হবিগঞ্জ সদর মডেল থানাধীন তেঘরিয়া ইউনিয়নের অন্তর্গত শিয়ালদাড়িয়ার জনৈক চান মিয়ার ডোবার মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে মামলার সাক্ষী তাজুল ইসলাম বাবুল ঘটনাস্থলে গিয়া স্থানীয় লোকজনের সহায়তায় লাশ ডোবা হইতে উত্তোলন করিয়া  নিখোঁজ মুহিবুরের লাশ শনাক্ত করেন। এঘটনায় অজ্ঞাতনামা লোকজনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথ তথ্য প্রযুক্তির সহায়তায় ২৭ ফেব্রুয়ারী সন্দেহভাজন আসামী মোঃ ফজল মিয়া কে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামী মোঃ ফজল মিয়া নিহত মুহিবুরকে টিউবওয়েল এর রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার পর লাশ ডোবায় ফেলে পালিয়ে যায়। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জনাব পিযুষ কান্তি দেবনাথ বলেন,গ্রেফতারকৃত আসামী মোঃ ফজল মিয়াকে (২৭)আদালতে সোপর্দ করা হলে সে হত্যার দায় স্বীকার করে ।

সিলেট থেকে আরো পড়ুন