সিলেট

সংসদের হুইপ হলেন, হবিগঞ্জ সদরের এমপি জিকে গউছ

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ০৯:৩৮

আলাহজ্ব জিকে গউছ

 

মীর দুলাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (হবিগঞ্জ-লাখাই) বিজয়ী সংসদ সদস্য আলাহজ্ব জিকে গউছকে হুইফ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জিকে গউছসহ ৬ জনের হুইফের পাশাপাশি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুন্নু।সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়,রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেন,হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

সিলেট থেকে আরো পড়ুন