ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার করার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি করিডোরখ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্রের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এতে হুহু করে বাড়ছে জ্বালানির মূল্য; ইউরোপের বাজারে গ্যাসের দাম ৩০ শতাংশ বৃদ্ধির খবর পাওয়া গেছে। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে আইআরজিসির বিবৃতি প্রকাশের পর ২০২৩ সালের জানুয়ারির পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) রাশিয়ার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত মস্কো এক্সচেঞ্জে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সূচক শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৪৮ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। লন্ডন আইসিই-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ৭০০ ডলার অতিক্রম করেছে। নেদারল্যান্ডসের টিটিএফ হাব-এ এপ্রিলের আসন্ন চুক্তির মূল্য প্রতি ১ হাজার ঘনমিটারে প্রায় ৭১১ ডলারে পৌঁছেছে। দিনের শুরু থেকে দাম বৃদ্ধির হার ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ মনে করেন, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হতে পারে এবং তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। সূত্র: তাস
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
