আন্তর্জাতিক

ইরানের বিরোদ্ধে পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ ভিত্তিহীন : রাশিয়া

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ০৭:০৩

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক :  ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে এর কোনো ভিত্তি বা প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা। ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি- এ অযুহাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে ব্রুনাইয়ে অবস্থানরত রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন,ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এ অভিযোগের বিষয়ে মস্কো তেমন কোনো প্রমাণ খুঁজে পায়নি। অথচ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার মূল অযুহাত ছিল ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে।  তিনি বলেন,ইরানের ওপর হামলার পরিণতিতে সমগ্র মধ্যপ্রাচ্য এর ধকল পোহাচ্ছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি হতাহত হচ্ছে।  তথ্যসূত্র : আল-জাজিরা

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন