রাজনীতি

কূটনীতিকদের সম্মানে ইফতার,জাতিসংঘের সভাপতি পদে সমর্থন চাইলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ১০:৪১

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : কূটনীতিকদের সম্মানে ইফতার,জাতিসংঘের সভাপতি পদে সমর্থন চাইলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশী মিশনের প্রতিনিধিরা,মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,আজকের এ ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়,এটি নানা জাতি,ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়। তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য জনগণ ও বেসরকারি খাতের পূর্ণ সম্ভাবনাকে উন্মোচিত করা।

পারস্পরিক স্বার্থ,আস্থা ও সার্বভৌমত্বের ভিত্তিতে ‘সবার সাথে বন্ধুত্ব’ নীতির আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাস্তববাদী ও টেকসই। তিনি আরো বলেন,আমরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীদারিত্বকে মূল্যায়ন করি।তিনি বলেন,সরকার আইনশৃঙ্খলা নিশ্চিত করা,সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমাজের সব স্তরে প্রশিক্ষণ,দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দেবে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সুযোগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,আমাদের লক্ষ্য একটি বহুমুখী,প্রযুক্তিনির্ভর ও টেকসই অর্থনীতি গড়ে তোলা,যা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে,নারীর ক্ষমতায়ন ঘটাবে, উদ্যোক্তা সৃষ্টিকে উৎসাহিত করবে। তিনি বলেন,সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা জোরদার করা,পাঠ্যক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন,আমরা স্বীকার করি যে,জনগণের আস্থা নির্ভর করে স্বচ্ছতা ও সততার ওপর। আমাদের কাছে গণতন্ত্র শুধু ব্যালট বাক্সে সীমাবদ্ধ নয়,এটি অন্তর্ভুক্তি,স্বচ্ছতা ও সংলাপের ধারাবাহিক অঙ্গীকার। মানবাধিকার সুরক্ষা,মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতা ও বহুত্ববাদের সংস্কৃতি গড়ে তুলতেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ওদিকে,জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন,মানবাধিকার সুরক্ষা,মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে ড. খলিলুর রহমান,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য দেন। 

রাজনীতি থেকে আরো পড়ুন