শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা শিথিল

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ০৭:২১

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা২০২৪’ রিভিউ-সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে সভাপতি পদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়,শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সূত্র জানায়,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাশের যে শর্ত ছিল,তা আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিল,সেটিই পুনর্বহাল করা হবে।

শিক্ষা থেকে আরো পড়ুন