ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইন্টেরিম সরকারের অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার (০৪ মার্চ) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন,অন্তর্বর্তী সরকারের দেয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদ আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে।
এ ছাড়া আরো কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন। মীর শাহে আলম বলেন,যারা ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেয়া সম্ভব হয়নি, তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সব বিষয়ে তারা জবাবদিহির আওতায় থাকবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
