বাংলাদেশ

হলুদ সাংবাদিকতার অভিযোগ নিয়ে ডাঃ শফিকের ক্ষোভ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ০৩:৫৮

 

বার্তা সিলেট ডেস্ক : হলুদ সাংবাদিকতার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোষ্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ৯ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ জানিয়ে একে ‘নির্লজ্জ হলুদ সাংবাদিকতা’ হিসেবে অভিহিত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,ওইদিন জাতীয় সংসদের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার ভাষ্যমতে,তিনি সেখানে বলেছিলেন যে নীতি অনুসরণ করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন,বিএনপিও এখন একই পথে হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন,এর মাধ্যমে কি তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ হলেও তার অনুসৃত নীতি ভালো ছিল?

জামায়াত আমিরের অভিযোগ,তার এই বক্তব্যের মূল ভাবার্থ বা সেন্স পরিবর্তন করে কয়েকটি জাতীয় সংবাদমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে খবর প্রকাশ করেছে। প্রকৃত সত্য আড়াল করে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সংবাদমাধ্যমের এমন অপেশাদার আচরণে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। ওরা এটা কখন ছাড়বে?

বাংলাদেশ থেকে আরো পড়ুন