সিলেট

চুনারুঘাটে সাবেক মেম্বার দুলাল ভূইয়ার  ইন্তেকাল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ০১:১৯

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) দুলাল ভূইয়া  ইন্তেকাল

 

মীর দুলাল : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) দুলাল ভূইয়া  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক ( উত্তরাঞ্চল )ও হবিগঞ্জ জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক এর পিতা ছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুলাল ভুইয়া একজন সুপরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং সাধারণ মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অনেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের জানাজার নামাজ আগামীকাল  ২৩ এপ্রিল বৃহস্পতিবার ১১ ঘটিকায় চুনারুঘাট আলিমুল্লা মাদ্রাসা প্রাঙ্গনে ও বাদ যোহর(২ ঘটিকায়) রাজাবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

সিলেট থেকে আরো পড়ুন